মঙ্গলবার, অক্টোবর ২১, ২০১৪

কাউয়াঠুকরি বাংলাদেশের সুলভ জলজ উদ্ভিদ



কাউয়াঠুকরি, ফটো: তাপস বর্ধন
বৈজ্ঞানিক নাম: Sagittaria guayanensis
সমনাম:
বাংলা নাম: কাউয়াঠুকরি, শালুক ঘাস, মুয়া মিয়া
ইংরেজি নাম: Guayanese Arrowhead

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae - Plants
অবিন্যসিত: Angiosperms
অবিন্যসিত: Monocots
বর্গ: Alismatales
পরিবার: Alismataceae
গণ: Sagittaria
প্রজাতি: Sagittaria guayanensis. Kunth ১৮১৬
পরিচিতি: কাউয়াঠুকরি হচ্ছে জলজ উদ্ভিদ। এদের ফুল সাদা। ভিতরে পাপড়ির গোঁড়ার দিকে গাঢ় মেরুন। ফুল গন্ধ হীন। ফুল আনুমানিক ৪ সেঃমিঃ হতে ৫ সেমি আকৃতির। দেখতে খুব সুন্দর। ফল হয়, আকৃতিতে ২/৩ সেঃমিঃ। ফুল ফোটে আগস্ট হতে নভেম্বর পর্যন্ত। এদের পুরুষ এবং স্ত্রী ফুল হয়। স্কেপের আগার দিকে পুরুষ ফুল এবং নিচের দিকে উভলিঙ্গিক ফুল হয়। এ বৈশিষ্ট্য দেখে সহজেই কাউয়াঠুকরি শনাক্ত করা যায়।
এই উদ্ভিদ কিউবা, বাংলাদেশ, সুদান, পশ্চিম আফ্রিকা, ভারত, নেপালসহ এশিয়া ও আফ্রিকার অনেক দেশে জন্মে। ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা থেকে প্রাপ্তির খবরের পূর্বে সেদেশেও অজানা ছিল।


আরো পড়ুন:

১. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৩. বাংলাদেশের পাখির তালিকা 

৪. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা