প্রাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

পাঁচডোরা কাঠবিড়ালি বাংলাদেশের সুলভ আবাসিক স্তন্যপায়ী



পাঁচডোরা কাঠবিড়ালি, ফটো: Sourav Mahmud

বাংলা নাম: পাঁচডোরা কাঠবিড়ালি
ইংরেজি নাম: Five-striped Palm Squirrel, Northern Indian Palm Squirrel.
বৈজ্ঞানিক নাম: Funambulus pennantii
সমনাম:  

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/ Phylum: Chordata
শ্রেণী/ Class: Mammalia
বর্গ/ Order: Rodenta
পরিবার/Family: Sciuridae,
গণ/ Genus: Funambulus, Lesson, 1835;
প্রজাতি/ Species: Funambulus pennantii (Wroughton, 1905)
ভূমিকা: বাংলাদেশের স্তন্যপায়ীদের মধ্যে পাঁচডোরা কাঠবিড়ালি দীর্ঘ ও সরু দেহের একটি প্রাণি।
বর্ণনা: পাঁচডোরা কাঠবিড়ালির দেহের পশম ঘন সন্নিবিষ্ট এবং লেজও ঘন ঝোপযুক্ত। মাথা প্রশস্ত গোলাকার, চোখ বড় এবং কান স্পষ্ট ও ত্রিকোণাকার।  
স্বভাব: পাঁচডোরা কাঠবিড়ালি দিবাচর, বৃক্ষবাসী ও ভূচর স্তন্যপায়ী প্রাণী।
বিস্তৃতি: পাঁচডোরা কাঠবিড়ালি বাংলাদেশের সুলভ আবাসিক প্রাণি। বাংলাদেশ ছাড়া এরা ভারতের উত্তরাঞ্চল ও পশ্চিমবঙ্গ এবং নেপালে বিস্তৃত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়ায় এর অনুপ্রবেশ লক্ষ্য করা গেছে।
অবস্থা: পাঁচডোরা কাঠবিড়ালি বাংলাদেশে সুলভ ও বিশ্বে কম শঙ্কাহীন বলে বিবেচিত।
বিবিধ: পাঁচডোরা কাঠবিড়ালি অনুপ্রবেশিত যোগ্য কোনো বৃক্ষ কিংবা দালানে আশ্রয় নেয়। এর প্রাকৃতিক খাদ্যের অপ্রযাপ্ততা রয়েছে।

আরো পড়ুন:

১. বাংলাদেশের পাখির তালিকা 

২. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

সোমবার, জুন ০২, ২০১৪

পাতি শিলাফিদ্দা বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি


পাতি শিলাফিদ্দা, চিত্রগ্রাহক: কিরণ খান, বাংলাদেশ
বৈজ্ঞানিক নাম: Saxicola torquatus
সমনাম: Ciconia javanica, Horsfield, 1821 
বাংলা নাম: পাতি শিলাফিদ্দা,
ইংরেজি নাম: Eurasian Stone Chat (Common Stone chat).

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Aves
পরিবার: Muscicapidae
গণ: Saxicola, Bechstein, 1802;
প্রজাতি: Saxicola torquatus (Linnaeus, 1766)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকায় Saxicola গণে পৃথিবীতে  ১২ প্রজাতির পাখি রয়েছে এবং বাংলাদেশে রয়েছে তার ৬ প্রজাতি। সেগুলো হলো ১. পাকরা ঝাড়ফিদ্দা, ২. মেটে ঝাড়ফিদ্দা, ৩. ধলাগলা ঝাড়ফিদ্দা, ৪. জার্ডনের ঝাড়ফিদ্দা, ৫. ধলালেজ শিলাফিদ্দা এবং ৬. পাতি শিলাফিদ্দা। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম পাতি শিলাফিদ্দা।
বর্ণনা: পাতি শিলাফিদ্দা একটি ছোট পোকা-শিকারি পাখি। এদের দৈর্ঘ্য ১৩ সেমি, ওজন ১২ গ্রাম, ডানা ৬.৭ সেমি, ঠোঁট ১.৪ সেমি, পা ২.২ সেমি এবং লেজ ৪.৮ সেমি।
স্বভাব: পাতি শিলাফিদ্দা সাধারণত গ্রীষ্ম মৌসুমে প্রত্যন্ত অঞ্চল, ঝোপ আছে এমন তৃণভূমি ও আবাদযোগ্য জমিতে উপরন্তু শীত মৌসুমে নলতল ও বাদাভুমির কাছের ঝোপে বিচরণ করে।
বিস্তৃতি: পাতি শিলাফিদ্দা বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি; শীত মৌসুমে সব বিভাগে পাওয়া যায়। এশিয়ার মধ্যে এর বিস্তার ভারত, নেপাল, ভুটান, চীন, সাইবেরিয়া, জাপান, কোরিয়া, ইরান, আরব, ইরাক, মায়ানমার, থাইল্যান্ড ও ইন্দোচীনে।
অবস্থা: পাতি শিলাফিদ্দা বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত।
বিবিধ: পাতি শিলাফিদ্দার বৈজ্ঞানিক নামের অর্থ গলাবন্ধযুক্ত শিলাবাসী।
আরো পড়ুন:

১. বাংলাদেশের পাখির তালিকা 

২. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

শনিবার, মে ৩১, ২০১৪

সবুজপিঠ তিত বাংলাদেশের অনিয়মিত পাখি


সবুজপিঠ তিত, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
বাংলা নাম: সবুজপিঠ তিত,
ইংরেজি নাম/Common Name: Green-backed tit.
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Parus monticolus,
সমনাম: নেই।  

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Paridae,
গণ/Genus: Parus, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Parus monticolus (Vigors, 1831)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকায় Parus এই গণে পৃথিবীতে  ২২ প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ২টি প্রাজাতি। সেগুলো হলো ১. বড় তিত, এবং ২. ছোট তিত। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম সবুজপিঠ তিত।
বর্ণনা: বাংলাদেশের পাখির মধ্যে সবুজপিঠ তিত একটি ছোট পোকা শিকারি পাখি।
স্বভাব: সবুজপিঠ তিত সাধারণত বন, ঘেরা ফলের বাগান ও আবাদি জমিতে বিচরণ করে।
বিস্তৃতি: সবুজপিঠ তিত বাংলাদেশের অনিয়মিত পাখি। সিলেট বিভাগের চাবাগানে পাওয়া গেছে।
অবস্থা: সবুজপিঠ তিত বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচিত। ১৯৭৪ সালের বন্যপ্রাণি আইনে এ প্রজাতিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি।
বিবিধ: সবুজপিঠ তিতের বৈজ্ঞানিক নামের অর্থ পর্বতের টিট।

আরো পড়ুন:

১. বাংলাদেশের পাখির তালিকা 

২. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ