কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, জুলাই ২০, ২০১৪

বৃষ্টি এলে সাড়া জাগে সবখানে


শহরে তুমুল হাওয়া এলো সন্ধ্যার পর,  
এই আশ্বিনে শিলাইদহে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে
নামলো সুউচ্চ টাওয়ারের মতো বিশাল রাত;
তোমার স্মৃতি অবিশ্রাম আল্পনায় রাত্রির মহোৎসবে
ডুবে গেলো আমার হৃদয় ও ছেঁড়া পথ ঘাট,
এখন হয়তো তুমি রাজধানীর কোনো সাংস্কৃতিক কেন্দ্রের বিলাসিতায়
দেখছো অভিজাত জীবনের বহুরঙা প্রতিবিম্ব;
তোমাকে ঘিরে আছে একঝাঁক কামনানির্ভিক হাসি, সর্বব্যাপী সুখ
অপ্রকাশ্য নিস্তব্ধতা আর অশান্ত ইচ্ছেগুলো;

এরকম ভালোবাসা যেন কখনো এ পৃথিবীতে না আসে,
এরকম ভালোবাসা যেন মরে যায় শনি বা বৃহস্পতির বিষাক্ত বাতাসে

তোমাকে আমি এড়াতে পারি না,
তবুও তুমুল বৃষ্টিতে
নিত্য আসা যাওয়া করো তুমি চেতনার গভীরে,
এমন চনমনে রাতে তোমার স্মৃতির মত্ততায়
আমি পাই কিছু সুর, কতিপয় সূত্র;
তোমার হাতে লেখা গানের পাখনায় উড়ে উড়ে
পদ্মা গড়াইয়ের দুই তীরে ঘুরে ঘুরে
আমার মন চলে যায় হিমালয় আল্পস আন্দিস পেরিয়ে
আটলান্টিক প্রশান্ত ভারত মহাসাগরের তীরের
সেইসব মানুষের কাছে যারা আমাকে কোনোদিন জানবে না
তোমার মতো করে

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

বাঁচার রেখা ডাকছে তোমায়



তুমি কি শোনো,
কিছু কথা লুকানো আছে কিছু কথার পাশে
গোপন কথা শুনতে কেন হাজার মানুষ আসে
হৃদয় খোলা ছিল তোমার সিক্ত হাওয়ার কাছে

দেখলে পেতে,
সব হৃদয়ে হাজার কথার উলটো চলাচল
তোমার সাথে সেই কথাদের ব্যাপ্ত টলমল
ছিলো সবার সাথে আমার মাঠ পেরোনোর আশা
দুটি প্রাণের এক সকালের সফল ভালোবাসা;
মাঠের পরে মাঠ এসেছে গাঙের পরে গাঙ
তোমার সাথে এক বিকেলের সদ্য অভিমান

লাফ দিয়ে যাক,
সময়গুলো গভীর হাওয়ায় স্বপ্নগুলোর সাথে
ইর্ষাবিহীন আমরা হাঁটি তোমার ঈশারাতে;
সাঁতার কেটে
দেখেছিলাম সবাই মিলে অন্ধকারের জোর
তোমার চোখে দুলছিল এক উজ্জ্বলতার ঘোর

সাহস নিয়ে
করেছি লড়াই সকলে মিলে মঞ্চে বা বাস্তবে
তুমি ছিলে তাইতো ছিলাম তোমার অবয়বে;

নতুন আলো
ফুটলে দেখি দিকে দিকে নতুন করে বাঁচা
নতুন আকাশ নতুন আশা নতুন করে নাচা
তোমার হাতে ফোটা শতেক রঙিন ফুলের ঘ্রা
তোমাকে ডাকে আমাকে ডাকে শক্তি অনির্বাণ।

বজ্র আনার
চিন্তা জাগায় অন্ধকারে কোনো সফল শিখা
তোমায় ডাকে আমায় ডাকে অনুধাবনের রেখা

২৭ সেপ্টেম্বর, ২০০৪. কুষ্টিয়া

বুধবার, জুলাই ১৬, ২০১৪

দিনবদলের প্রেম


বাঙলা বছরের শেষ প্রান্তরে সবকিছু বদলাতে শুরু করে
ক্ষয়িষ্ণু বর্ষা আর রাতের হালকা শীতে ঢেউ তুলে
যে জ্ঞান আসে তা তোমারই মতোনতুন ও সৃষ্টিশীল;
আমরা অবশ্য এসব বিষয়ে তেমন ভাবিনি;
কেননা খবরসন্ধানি আমরা লড়াইয়ের মাঠেই বুঝেছি
দুজন আর প্রতিদ্বন্দ্বি নই, হয়েছি সহযোগি;
হৃদয়ের ডাকবাক্সে জমেছে একঝাঁক ভালবাসা
আমরা অবশ্য খুঁজেছি আর কতটুকু গভীরে গেলে
শ্রমিক শ্রমিকের হয়, কৃষক কৃষকের,
নেতা জনগনের

শত শত মাইল দুরে থেকেই মুঠোফোনের মাধ্যমে আমাদের
লেনদেন হতো প্রিয় কিছু কথা ও কাজের,
কিছু শোরগোল, কটুতা, চটুলতা
এবং এসবের মাঝখানে কিছু অংশে শান্ত ঋজু ওলোটপালট
ভুলবোঝাবুঝি, আগ্রহ এবং সদিচ্ছার অভাব আর
তোমার অন্বেষণে একা একা শহরের রাস্তায় হেঁটে বুঝতে পারা
প্রেমের অভাববোধ

আমাদের সময়ের বোধ ও বুদ্ধি আমাদেরকে পৌঁছালো
একুশের দুরন্ত নেশায়, বিদ্রোহের কাব্যময় গানে
আমরা ক্ষয়েছি যারা সেইসব বিহ্বলতার দোরগোড়ায়
যা দুজনের শিল্পিত জীবনে এনেছিলো কালোত্তীর্ণ ছায়ামূর্তি,
সেই আমরা ব্যর্থতার জীবনানন্দীয় টানে সম্মোহিতের মতো জেনেছি
ত্রিভুজের তিনটি চিত্রের সমষ্টি কবিতার দুটি হৃদয়ের সমান,

২৫ সেপ্টেম্বর, ২০০৪ কুষ্টিয়া