Biodiversity লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Biodiversity লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ডিসেম্বর ২৪, ২০১২

বাংলাদেশের ঔষধি গাছের একটি বিস্তারিত পাঠ, Medicinal Plants of Bangladesh.



Medicinal Plants in Bangladesh

Anup Sadi


Introduction: Medical plant is an important wealth in our country. From long ago medicinal   plant assail their leaf, stem, root, fruit etc are used to protect desire. But with the much destructing of forest they are also destroyed. According to the scientist  many of  them are already  extinct, so the  topic  is very  important in this time  I am very happy to prepare this within short  time. I would be more than rewarded if my study benefits the readers to  some extent and stimulates  thinking in the respective spheres.

Abstract
The plants which are useful for healing several diseases are called medicinal plant. The main theme is that the herbal medicated plant is called the medicinal plant? Bacteria Fungi, Algae, Bryophytes Pteridophytes Gymnosperms, Angiosperm each of the group has medicinal plant. There are 722 medicinal plants in our country. They have much variety diversity. They have diversity in size & shape, in habitat, in adaptation power, in flowering, in production season, in somatical element and in the activity on human life. We can detect or distinguish than easily for their individual diversity. We can use them in several purposes for their diversity. Main of them are to control disease. Most of the antibiotic such as subtilin; `polimixin’ penicillin etc are produced from this medicinal plant. Besides this all of the Unani, Herbal, Kobiraji, Homeopath medicine are produced from medicinal plant. In this way different utility and characteristics based medicinal plant are also recognized weeds plant, aquatic plants, fruitat plant, forestall plant etc. Each of the plant group has individual diversity and this diversity has special importance. Basically the habitual, morphological or somatic elemental diversity of medicinal plant is very valuable to us.
2.1   Introduction
The total numbers of plants with medicinal properties in the subcontinent are present stands at about 2000. About 450 to 500 of such medicinal plants name so far been enlisted as growing or available in Bangladesh (Abdull Ghani).
In traditional systems indigenous knowledge (IK) plays a central role in discuses diagnosis and health care practices. Rapid westernization and introduction of modern medicine in many places has affected not only the traditional system but also I associated with it. Especially in areas with rapid urbanizations the traditional medicinal system and I have become seriously vulnerable. The risk is not so great for well documented Ayurvedic, Hekimi and Unani ones but many undocumented system of folk medicine which have been handed down form one generations to the next by word of month are in example of the indigenous knowledge based folk medicine which has been used and appreciated since prehistoric times.

Please read the full Essay from this Link Medicinal Plants of Bangladeh

মঙ্গলবার, নভেম্বর ১৩, ২০১২

তুলসি এক মহা উপকারি ভেষজ গাছ



তুলসি, এক মহা উপকারি ভেষজ গাছ

বাংলা নাম: তুলসি,
বৈজ্ঞানিক নাম: Ocimum tenuiflorum L. - holy basil
সমনাম: Ocimum sanctum L.
ইংরেজি নাম: Sacred Basil, Holy Basil.
আদিবাসি নামঃ তুলসি (Rakhaing), তুলসি (Tripura), Nung Na (Marma), Nung Gri (Marma), Tulosi (Tanchangya), Ramal (Tanchangya), Mida phular gaas (Tripura), তুলসি ফাং (Garo)

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae - Plants
উপরাজ্য: Tracheobionta - Vascular plants
অধিবিভাগ: Spermatophyta - Seed plants
বিভাগ: Magnoliophyta - Flowering plants
শ্রেণী: Magnoliopsida - Dicotyledons
উপশ্রেণি: Asteridae  
বর্গ: Lamiales
পরিবার: Lamiaceae - Mint family
গণ: Ocimum L. - basil
প্রজাতি: Ocimum tenuiflorum L. - holy basil
পরিচিতি: তুলসী একটি সুগন্ধি বিরুত্‍ জাতীয় উদ্ভিদ যার সাবেক বৈজ্ঞানিক নামের অর্থ ছিলো পবিত্র স্থানএটির ইংরেজি নাম holy basil, বা tulasi. তুলসির সাধারণত দুটি রঙ দেখা যায়। একটি কৃষ্ণবর্ণের অন্যটি হরিৎবর্ণের। কৃষ্ণ বা কালো বর্ণেরটিকে বলে কালো তুলসি এবং হরিত বর্ণেরটিকে বলে রাধা তুলসি। হরিৎ বর্ণের ও কৃষ্ণবর্ণের দুটি তুলসীর একই গুণ। প্রধানত হিন্দুদের পুজোপচারে ব্যবহৃত এই তুলসিই বাংলাদেশ ভারতের সর্বত্র পাওয়া যায়।
হাজার হাজার বছর ধরে সাধারণত কৃষ্ণ ও রাধা তুলসী এই দুই প্রকারে প্রাপ্ত তুলসী হিন্দু গৃহে পবিত্রতার প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে যেহেতু এর পিছনে রয়েছে ধর্মীয়, পরিবেশগত ও বৈজ্ঞানিক কারণ
তুলসি সম্পর্কে আরো বিস্তারিত পড়তে এই লিংকে যান। 
ধর্মীয় কারণের ভেতরে রয়েছে ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসীকে সীতাস্বরূপা, স্কন্দপুরাণে লক্ষীস্বরূপা, চর্কসংহিতায় বিষ্ণুর ন্যায় ভুমি, পরিবেশ ও আমাদের রক্ষাকারী বলে বিষ্ণুপ্রিয়া, ঋকবেদে কল্যাণী বলা হয়েছেস্বয়ং ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পবিত্রা বৃন্দা বলে আখ্যায়িত করে এর সেবা করতে বলেছেন
পরিবেশগত কারণের ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে, পরীক্ষা করে দেখা গেছে যে তুলসীগাছ একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে বায়ু বিশুদ্ধ রাখে যেখানে অন্য যে কোন গাছ রাত্রিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাই রাতের বেলাতে তুলসীতলায় শয়ন করাও ব্যক্তির জন্য উপকারী এছাড়া তুলসীগাছ ভুমি ক্ষয় রোধক এবং তুলসী গাছ লাগালে তা মশা কীটপতঙ্গ ও সাপ থেকে দূরে রাখে
এছাড়াও বর্তমানে আমরা আরো যে কয়েক প্রকার তুলসীগাছ সাধারণত দেখতে পাই সেগুলো হচ্ছে:
১. বাবুই তুলসি বা দুলাল তুলসি; ২. রাম তুলস; ৩. বনবর্বরিকা বা বনতুলসী’ এবং ৪. কর্পূর তুলসি যা থেকে কর্পূর (camphor oil) পাওয়া যায়এগুলো ছাড়াও এই গণের আরও ৪টি প্রজাতিও ভারতে পাওয়া যায়। তবে উল্লেখ করা উচিত হবে যে Ocimum গণে ৬০টির অধিক প্রজাতি আছে।
তুলসির ঔষধি গুণাগুণ এবং এর উপকারিতা পড়তে এই লিংকে যান

বুধবার, অক্টোবর ৩১, ২০১২

বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকা, A checklist of the wild animals of Bangladesh.




National animal of Bangladesh



সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশআমাদের এই বাংলাদেশে রয়েছে হাজারো প্রাণীর বাসআমরা কী জানি আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ আমাদের এই বন্যপ্রাণীরা কেমন আছে
বাংলাদেশের বন্যপ্রাণীর একটি তালিকা ওয়েবে পাওয়া যাবে এরকম ইচ্ছা ছিলো আমার অনেক দিনেরএখানে এরকম একটি তালিকা দেয়া হলোদেয়ার একটিই উদ্দেশ্য বাংলাদেশ থেকে আর একটি বন্যপ্রাণীও যাতে বিলুপ্ত না হয়এবং আমি আশাবাদি আমরা চাইলেই এটি করতে পারবোআসুন আমরা সকলে মিলে আমাদের প্রাণী ও উদ্ভিদের প্রজাতিগুলোকে এবং আমাদের পরিবেশকে বাঁচাই
বাংলাদেশের মোট বন্যপ্রাণির প্রজাতি সংখ্যা হলও।

স্তন্যপায়ীর মোট প্রজাতিঃ            ১২৪টি
পাখির মোট প্রজাতিঃ              ৬৫৬টি
সরীসৃপের মোট প্রজাতিঃ  ২৯+৩২+৯২+৩=১৫৬টি
উভচরের মোট প্রজাতিঃ              ৩৪টি
                        মোট= ৯৭০টি

এখানে বাংলাদেশের স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, ও উভচর প্রাণীর তালিকা নিচের লিংকগুলোতে ক্লিক করলেই পড়তে পারবেন। আপনারা পূর্ণ তালিকাটি পড়ুন এই লিংক থেকে, বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকা

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১২

বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা, A Checklist of the Mammals of Bangladesh.


সুমাত্রার গণ্ডার, বাংলাদেশ থেকে বিলুপ্ত, Photo: Hadi Wijoyo, Indonesia.

বাংলাদেশে ১২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি গত ২০০ বছরে দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি গত ২০০ বছরে বিলুপ্ত হয়ে গেছে। আরো অনেক প্রজাতির প্রাণি বিলুপ্ত হবার অপেক্ষায় আছে। বাংলাদেশ থেকে গত ২০০ বছরে যে প্রাণিগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং যেগুলো এখনো বিলুপ্ত হয়নি, সবগুলো মিলে ১২৪ প্রজাতি হয়। এই ১২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণির তালিকা নিচে প্রদান করা হলো:  

০১. হাতি, Asian Elephant, Elephas maximus,
০২. দেশি গেছো ছুঁচো, Common Tree Shrew, Tupaia glis
০৩. লজ্জাবতি বানর, Bengal Slow Loris, Nycticebus bengalensis
০৪. ছোটলেজি বানর, Stump-tailed Macaque, Macaca arctoides,  
০৫. আসামি বানর, Assamese Macaque, Macaca assamensis
০৬. কাকড়াভুক বানর, Crab-eating Macaque, Macaca fascicularis
০৭. শুকরলেজি বানর, Pig-tailed Macaque, Macaca leonina
০৮. দেশি রেসাস বানর, Indian Rhesus Macaque, Macaca mulatto
০৯. হনুমান, Common Langur, Semnopithecus entellus
১০. চশমাপরা হনুমান, Phayre’s Langur, Trachypithecus phayrei
১১. লালচে হনুমান, Capped Langur, Trachypithecus pileatus,
১২. উল্লুক বানর, Western Hoolock Gibbon, Hoolock hoolock,
১৩. বড় কাঠবিড়ালী, Black Giant Squirrel, Ratufa bicolor,
১৪. বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালী, Particoloured Flying Squirrel, Helopetes alboniger,
১৫. হজসনের উড়ন্ত কাঠবিড়ালী, Hodgson’s Giant Flying Squirrel, Petaurista magnificus,
১৬. লাল উড়ন্ত কাঠবিড়ালী, Red Giant Flying Squirrel, Petaurista petaurista,
১৭. পাল্লার কাঠবিড়ালী, Palla’s Squirrel, Callosciurus erythraeus,
১৮. বাদামি কাঠবিড়ালী,  Irrawardy Squirrel, Callosciurus pygerythrus,
১৯. কমলাপেট কাঠবিড়ালী, Orange-bellied Himalayan Squirrel, Dremomys lokriah,
২০. তিন-ডোরা কাঠবিড়ালী, Three-striped Palm Squirrel, Funambulus palmarum,
২২. হিমালয়ান ডোরাকাটা কাঠবিড়ালি, Himalayan Striped Squirrel, Tamiops macclellandi,
২৩. মেঠো-ইঁদুর, Bengal Bandicot Rat, Bandicota bengalensis,
২৪. ধাড়ি ইদুর, Large Bandicot Rat, Bandicota Indica,
২৫. নরমলোমি মেঠো ইদুর, Soft-furred Rat, Millardia meltada,
২৬. মেঠো নেঙটি ইদুর, Little Indian Field Mouse, Mus booduga,
২৭. ঘর নেঙটি ইদুর, House Mouse, Mus musculus,
২৮. বাদামি ধেমসা ইদুর, Brown Rat, Rattus norvegicus,
২৯. গেছো ইদুর, Common House Rat, Rattus rattus,
৩০. লম্বালেজি গেছো ইদুর, Indian Long-tailed Tree Mouse, Vandeleuria oleracea,
৩১. বাঁশ ইদুর, Lesser Bamboo Rat, Cannomys badius,
৩২. বুরুশ-লেজি সজারু, Brush-tailed Porcupine, Atherurus macrourus,
৩৩. দেশি সজারু, Indian Crested Porcupine, Hystrix indica,
৩৪. আসামী খরগোশ, Assam Rabbit, Caprolagus hispidus,
৩৬. সাভির বামন চিকা, Savi’s Pygmy Shrew, Suncus etruscus,
৩৭. এশীয় ঘর চিকা, Asian House Shrew, Suncus murinus,
৩৮. হিমালয়ী ছুছুন্দরী, Himalayan Shrew, Euroscaptor micrura,
৩৯. বোচা-নাক কলাবাদুড়, Short-nosed Fruit Bat, Cynopterus sphinx,
৪০. দেশি বড় বাদুড়, Indian Fruit Bat, Pteropus giganteus,
৪১. তামাটে কলাবাদুড়, Fulvous Fruit Bat, Rousettus leschenaulti,
৪২. ব্লাইথের ঘোড়াক্ষুর চামচিকা, Blyth’s horseshoe Bat, Rhinolophus lepidus,
৪৩. পিয়ারসনের ঘোড়াক্ষুর চামচিকা, Pearson’s Horseshoe Bat, Rhinolophus pearsonii,
৪৪. ছোট নেপালী চামচিকা, Little Nepalese Horseshoe Bat, Rhinolophus subbadius,
৪৫. ছোট পাতা-নাক বাদুড়,  Least Leaf-nosed Bat, Hipposideros cineraceus,
৪৬. লেজহীন পাতানাক চামচিকা, Tail-less Leaf-nosed Bat, Coelops frithii,
৪৭. ক্যান্টরের পাতানাক চামচিকা, Cantor’s Leaf-nosed Bat, Hipposideros galeritus,
৪৮. মাঝারী পাতানাক বাদুড়,  Intermediate Leaf-nosed Bat, Hipposideros larvatus,
৪৯. ডাইনি বাদুড়,  Greater False Vampire, Megaderma lyra,
৫০. ছোট ইদুর-লেজা চামচিকা, Lesser Mouse-tailed Bat, Rhinopoma hardwickii,
৫১. বড় ইদুর-লেজা চামচিকা, Greater Mouse-tailed Bat, Rhinopoma microphyllum,
৫২. ঝালর-লেজা চামচিকা, Pouch-bearing Tomb Bat, Saccolaimus saccolaimus,
৫৩. থলে চামচিকা, Long-winged Tomb Bat, Taphozous longimanus,
৫৪. কালা-দাড়ি গোর-বাদুড়, Black-bearded Tomb Bat, Taphozous melanopogon,
৫৫. লম্বা-লেজি চামচিকা, Egyptian Free-tailed Bat, Tadarida aegyptiaca,
৫৬. কমলা-বাদামি চামচিকা, Painted Wooly Bat, Kerivoula picta,
৫৭. হজসনের তামাটে চামচিকা, Hodgson’s  Copper-winged Bat, Myotis formosus,
৫৮. কানমোটা চামচিকা, Thick-eared Bat, Eptesicus pachyotis,
৫৯. টিকেলের চামচিকা, Tickell’s Bat, Hesperoptenus tickelli,
৬০. সাভির চামচিকা, Savi’s Pipistrelle, Hypsugo savii,
৬১. কেলারটের চামচিকা, Kelaart’s Pipistrelle, Pipistrellus ceylonicus,
৬২. ক্ষুদে চামচিকা, Indian/ Coromendal Pipistrelle, Pipistrellus coromandra,
৬৩. বামন চামচিকা, Least/ Indian Pygmy Pipistrelle, Pipistrellus tenuis,
৬৪. বড় রঙিলা চামচিকা, Greater Asiatic Yellow House Bat, Scotophilus heathii,
৬৫. ছোট হলদে চামচিকা, Lesser Asiatic Yellow House Bat, Scotophilus kuhlii,
৬৬. রঙিলা চামচিকা, Harlequin Bat, Scotomanes ornatus,
৬৭. ডরমার চামচিকা, Dormer’s Bat, Scotozous dormeri,
৬৯. মালয়ী বনরুই, Malayan Pangolin, Manis javanica,
৭১. এশিয় সোনালী বিড়াল, Asian Golden Cat, Catopuma temminckii,
৭২. বন বিড়াল, Jungle Cat, Felis chaus,
৭৩. চিতা বাঘ, Leopard, Panthera pardus,
৭৪. বাঘ, Royal Bengal Tiger, Panthera tigris,
৭৫. মার্বল্ড বিড়াল, Marbled Cat, Pardofelis marmorata,
৭৬. চিতা বিড়াল, Leopard Cat, Prionailurus bengalensis,
৭৭. মেছো বাঘ/বিড়াল, Fishing Cat, Prionailurus viverrinus,
৭৮. লামচিতা, Clouded Leopard, Neofelis nebulosa,
৭৯. হলুদ গলা মার্টিন, Yellow-throated Martin, Martes flavigula,
৮০. গেছো/ভামাকার ভাল্লুক, Binturong, Asian Bearcat, Arctictis binturong,
৮১. তিনডোরা নোঙর, Three-striped Palm Civet, Arctogalidia trivirgata,
৮২. মুখোশধারী গন্ধগোকুল, Masked Palm Civet, Paguma larvata,
৮৩. এশিয় গন্ধগোকুল, Common/Asian Palm Civet, Paradoxurus hermaphroditus,
৮৪. বাগডাশ, Large Indian/Oriental Civet, Viverra zibetha,
৮৫. খাটাশ, ভাম, Lesser/Small Indian/Oriental Civet, Viverra indica,
৮৭. বড় বেজি, নেওল, Common Mongoose, Herpestes edwardsii,
৮৮. কাকড়াভুক বেজি, Crab-eating Mongoose, Herpestes urva,
৮৯. পাতি শিয়াল, Asiatic/Common/Golden Jackal, Canis aureus,
৯০. ধুসর নেকড়ে, Grey/Tundra Wolf, Canis lupus,
৯১. বুনো কুকুর, Asiatic/Indian Wild Dog, Dhole, Cuon alpinus,
৯২. খেক শিয়াল, Bengal/Indian Fox, Vulpus bengalensis,
৯৩. এশিয় উদ, উদবিলাই, ভোদড়, Oriental Small-clawed Otter, Aonyx cinerea,
৯৪. ইউরেশিয় উদ, উদবিলাই, ভোদড়, Eurasian/European Otter, Lutra lutra,
৯৫. দেশি মিহি-পশমি উদ, ভোদড়, Indian Smooth-coated Otter, Lutrogale perspicillata,
৯৬. গোরখুদুনি, বালু-শুয়োর, Hog Badger, Arctonyx collaris,
৯৭. মালয়ী সূর্য ভাল্লুক, Malayan Sun Bear, Helarctos malayanus,
৯৮. দেশি ভাল্লুক, Sloth/Indian Bear, Melursus ursinus,
৯৯. কালো ভাল্লুক, Asiatic/Tibetan Black Bear, Ursus thibetanus,
১০৩. দেশি বুনোশুকর, Indian Wild Boar, Sus scrofa,
১০৪. দেশি গৌর, গয়াল, Gour, Gayal, Indian Bison, Bos gaurus,
১০৫. বান্টিং, বনগরু, Banting, Bos javanicus,
১০৬. নীল গাই,  Blue Bull, Boselaphus tragocamelus,
১০৭. বুনো মহিষ, Indian Buffalo,  Bubalus arnee,
১০৮. বন ছাগল, Mainland Serow, Capricornis sumatraensis,
১০৯. চিত্রা হরিণ, Spotted Deer, Axis axis,
১১০. পারা হরিণ, Hog Deer, Axis porcinus,
১১১. মায়া হরিণ, Barking Deer, Muntiacus muntjak,
১১২. বারশিঙ্গা, জলার হরিণ, Barashinga, Rucervus duvaucelii,
১১৩. সাম্বার, বড় হরিণ, Sambar, Rusa unicolor,
১১৪. খুরঅলা ফইট্টা, Lesser Mouse Deer, Trugulus Kanchil,
১১৫. ব্রাইডের তিমি, Bryde’s Whale, Balaenoptera brydei,
১১৬. ফিন তিমি, Fin Whale, Balaenoptera physalus,
১১৭. ইরাবতি ডলফিন, Irrawaddy Dolphin, Orcaella brevirostris,
১১৮. গোলাপি ডলফিন, Indo-Pacific Hump-backed Dolphin, Sousa chinensis,
১১৯. উষ্ণমণ্ডলীয় চিত্রা ডলফিন, Pantropical Spotted Dolphin, Stenella attenuata,
১২০. ঘুর্ণি ডলফিন, Spinner Dolphin, Stenella longirostris,
১২১. বোতল-নাক ডলফিন, Indo-Pacific Bottlenose Dolphin, Tursiops aduncus,
১২২. ভারত মহাসাগরীয় হুচুম, Indian Ocean Finless Porpoise, Neophocaenoides phocaenoides,
১২৩. শুক্রানু তিমি, Sperm Whale,  Physeter macrocephalus,
১২৪. গঙ্গা নদীর ডলফিন, Ganges River Dolphin, Platanista gangetica,

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৫. বাংলাদেশের সরীসৃপের তালিকা,

ক. বাংলাদেশের কচ্ছপ, কাইট্টা ও কাছিমের তালিকা,